অ্যালাব্যামা রাজ্যের ওয়াল্টার কার প্রথম দিন সময়ে মতো কাজে যোগ দিতে চেয়েছিলেন। তবে রওনা দেয়ার কিছুসময় পর তার গাড়িটি ভেঙ্গে যায়। অন্য কেউ ে অবস্থায় ঘরে ফিরে যেতেন। তবে এমনটা করেননি ওয়াল্টার কার।
প্রথম দিন ঠিক মতো কাজে যোগ দেবার জন্য সারারাত ৩২ কিলোমিটার পায়ে হেঁটে সকালে তাঁর কর্মস্থলে পৌঁছেছেন।
এ ঘটনা জানার পর কোম্পানির মালিক তাকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছে।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ” আমি আমার প্রতিশ্রুতি দেখাতে চেয়েছি।আমি মানুষকে জানাতে চাই যে আপনি যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন, তাহলে কোন কিছুই চ্যালেঞ্জ নয়। কোন কিছুই অসম্ভব নয়, যদি আপনি সেটিকে অসম্ভব করে না তোলেন।”
কার যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেখানে তার সাথে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার দেখা হয়। কার-এর চারিত্রিক দৃঢ়তা দেখে সে পুলিশ কর্মকর্তা তাকে সকালে নাশতা করাতে নিয়ে যান।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। সকলে তাঁর এ চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করছেন।
কার যে কোম্পানিতে যোগ দিতে যাচ্ছিলেন সেটির নাম মুভিং ফার্ম।
মুভিং কোম্পানির প্রধান নির্বাহী লুক মার্কলিন এ খবর জানার পর তাঁর কর্মচারীর সাথে দেখা করার জন্য এসেছেন। কার-এর সাথে চা পানের সময় কোম্পানির প্রধান নির্বাহী তাকে একটি গাড়ির চাবি হস্তান্তর করেন।
তখন কার কিছুটা বিস্মিত হয়ে যান। এরপর তিনি কোম্পানির প্রধান নির্বাহীর সাথে কোলাকুলি করেন এবং গাড়ির চাবিটি গ্রহণ করেন।
এদিকে কার-এর নষ্ট হয়ে যাওয়া গাড়ি মেরামতের জন্য অনলাইনে একটি প্রচারণা শুরু হয়। সে প্রচারণায় আট হাজার ডলারের বেশি সাহায্য এসেছে।
৩২ কিলোমিটার হেঁটে কাজে যোগদান!

