৩৫ কোটি ৪৩ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে আগামী বছর




নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । এসব বই ছাপার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর ১০ লাখ ৭০ হাজার বই বেশী ছাপানো হয়েছে। ইতোমধ্যে ৯৭ শতাংশ অর্থাৎ ৩৪ কোটিরও বেশী বই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বইও পৌঁছে যাবে।
২০১৮ সালের পহেলা জানুয়ারি বিনামূল্যে বই বিতরণের জন্য পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। সেখানে থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই বিতরণের কার্যক্রম শুরু করা হবে।
এছাড়া চলতি মাসের ৩০ তারিখ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোর জন্য ইতোমধ্যে কাজ শেষ করা হয়েছে। এ বছর নবন-দশম শ্রেণিতে ১২টি সুখপাঠ্য বই দেয়া হবে। সম্পূর্ণ কালারফুল ও উন্নত মানের কাগজে এসব বই ছাপা হয়েছে। সেসব বইয়ের ছবি দেখে ও পড়ে শিক্ষার্থীরা আনন্দ পাবে বলে তিনি উল্লেখ করেন।