একই নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে ৪৪ জন সন্তান। এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ উগান্ডায়। ৩৯ বছর বয়সী উগান্ডার নাগরিক মরিয়ম নাবাতানজি এখন ৪৪ জন সন্তানের মা।
মরিয়ম নাবাতানজির যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র ১৩ বছর। বিয়ের ঠিক পরেন বছরই তিনি যময সন্তান প্রসব করেন। তারপরেই ২৬ বছরের বিবাহিত জীবনে তিনি একে একে জন্ম দিয়েছেন ৪৪ জন সন্তানের। যার মধ্যে মারা গেছে ৬ জন।
বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে তার জীবন সংগ্রামের গল্প। স্বামীহারা এই নারী বর্তমানে ৩৮ জন সন্তান নিয়ে এগিয়ে চলেছেন তার জীবনের কঠিন পথ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেন, বিয়ের সময় তার স্বামীর বয়স ছিল ২৭। আগে তার একাধিক স্ত্রী সহ রয়েছে কয়েক সন্তানও এবং সেই সন্তানদের নিয়ে শুরু হয় মরিয়মের সংসার।

মরিয়মের ৪৪ জন সন্তানের মধ্যে ছয়বার যমজ, চারবার তিনজন ও তিনবার চারজন করে সন্তান জন্ম দেন মরিয়ম।
যারা জীবিত আছে তাদের মধ্যে কেবল ২ সন্তানের জন্ম হয়েছে এককভাবে। মরিয়ম জানান, ২৩ সন্তান হওয়ার পর তিনি চিকিৎসকের সাহায্য প্রার্থনা করেন গর্ভধারণ বন্ধ করতে।
কিন্তু চিকিৎসকরা বলেন, স্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি অবলম্বন করলে মরিয়মের জীবনাশঙ্কা রয়েছে। এর কারনে আর কখনো এই চেষ্টা করেননি মরিয়ম।
৩৮ জন সন্তানের ভরণপোষণ এর জন্য হিমশিম খেলেও এতে কোনো দুঃখ নেই স্বামীহারা এই দরিদ্র নারীর। তার ভাষ্যমতে, সন্তানরা সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরুপ।
২১-২২ কেজি খাবার তাকে প্রতিদিন জোগাড় করতে হয় পাশাপাশি তিনি তার সন্তানদের স্কুলেও পড়াচ্ছেন। দরিদ্র হতভাগ্য এই মায়ের স্বপ্ন তার সন্তানরা কেউ শিক্ষক, কেউ বা চিকিৎসক, আবার কেউ হবে আইনজীবী।

