সরকার ও বিচার বিভাগ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির বিষয়ে মতৈক্যে পৌঁছেছে, রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে ৩ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিয়ার বাসায় আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে হেয়ার রোডে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসায় পৌঁছান আইনমন্ত্রী। গেল বৃহস্পতিবার এ বৈঠকে বসার কথা থাকলেও পরবর্তীতে পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়।
অধস্তন আদালতে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে ২৫ বারের বেশি সময় দিয়েছেন আপিল বিভাগ। কিন্তু গেজেট প্রকাশে সরকার এবং আপিল বিভাগের মধ্যে মতবিরোধ দেখা দিলে এ বিষয়ে বৈঠকের মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত হয়।
