আজ (১৮ মার্চ) শেয়ার বাজারের সূচক কিছুটা বাড়তে দেখা যাচ্ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স লেনদেনের প্রথম তিন মিনিটেই বেড়েছে ১০০ পয়েন্ট।
বেলা ১১টায় সূচকটি ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৭৮৫ পয়েন্টে এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট।
সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর কমেছে। ৬২টির বেড়েছে। অপরিবর্তিত আছে ১০টির দর।
ডিএসইতে বেলা ১১টায় লেনদেন হয়েছে মাত্র ৯০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৮৬টির দর, কমেছে ৮৭টির দর। অপরিবর্তিত আছে ৪৮টির দর। সোমবার (১৬ মার্চ) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১৯৬ পয়েন্ট।

