৪টি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করলেন মুশফিক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বিক্রিত ব্যাটের অর্থ দিয়ে বগুড়ায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ৪টি বুথ স্থাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

বুধবার বি‌কে‌লে উদ্বোধন করার পরপরই বগুড়া সদর উপজেলার অর্ধশতাধিক মানুষ তাদের নমুনা প্রদান করেন। নমুনা প্রদান করেন কর্মরত সাংবাদিকরাও।

মুশফিকুর রহিমের অর্থায়নে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ১টি ডক্টর সেফটি চেম্বার, ৩টি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ স্থাপন করা হয়েছে শহরের সেউজগাড়ীর রাবেয়া নার্সিং এর সামনে।

সম্প্রতি বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে গেলে উপসর্গ ও করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করতে গিয়ে হিমশিম খেয়ে যান বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

ঠিক এ সময়ই জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম তার নিজ এলাকার মানুষের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নিরাপদে নমুনা সংগ্রহ করতে আর্থিকভাবে অনুদান প্রদান করেন।

বুথগুলোর উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।