চার শতাধিক হজ্জযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ্জ ফ্লাইট চট্টগ্রাম ছেড়েছে। শুক্রবার সাড়ে ১১টার দিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ার লাইনসের হজ্জ ফ্লাটের যাত্রা শুরু হয়।
এরআগে, এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এরপর যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিমানবন্দর সূত্র জানায়, চারশ’ ১৯ হজযাত্রী নিয়ে যাত্রা শুরু করলো প্রথম ফ্লাইট।
পরে বিমানমন্ত্রী প্রেস বিফ্রিয়ে বলেন, এবার চট্টগ্রাম থেকে সরাসরি ১৫টি হজ্জ ফ্লাইট এবং কয়েকটি শিডিউল ফ্লাইটে হজ্জযাত্রী পাঠানো হচ্ছে। এরমধ্যে দুটি ফ্লাইট মদিনায় এবং বাকিগুলো মক্কায় পৌঁছাবে।
এবারই প্রথম চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় ফ্লাইট অপারেট করছে বাংলাদেশ বিমান। ২২শে আগস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে প্রায় ১৪ হাজার যাত্রী হজ্জ পালনে সৌদি আরব যাবেন।
