করোনাভাইরাসের আদলে তৈরি গাড়ি সবাইকে চমকে দিয়েছে। কেননা যেই অদেখা করোনাভাইরাসের ভয়ে জবুথুবু গোটা দুনিয়ে, সেই প্রাণঘাতী ভাইরাস এখন দৃশ্যমান। কি ভয়ংকর কথা! ভয় লাগাটাই তো স্বাভাবিক।
ভারতে লকডাউনের সুবাদে যখন গৃহবন্দী মানুষ, তখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনাভাইরাস। কারণ পুরো একটা গাড়িকেই করোনাভাইরাসের চেহারায় বদলে ফেলেছেন ভারতের হায়দরাবাদের এক ব্যক্তি।
হায়দরাবাদের এক স্থানীয় গাড়ির মিউজিয়ামের মালিক সুধাকরই বানিয়েছেন একটা গাড়ি। ১০০ সিসি’র এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।
সুধাকর জানান, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি করোনাভাইরাসের মতো দেখতে গাড়ি বানিয়েছেন তিনি। এই গাড়ি চালিয়ে বের হলে অনায়াসেই তিনি লকডাউনে রাস্তায় বের হওয়া মানুষের নজর কাড়তে পারছেন আর একই সঙ্গে এই ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতে পারবেন।
তবে তার এমন উদ্যোগ এই প্রথমবার নয়। এর আগে এইচআইভি ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতেও গাড়ি বানিয়েছিলেন তিনি। ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সকলকে সচেতন করতে হেলমেটের মতো দেখতে গাড়িও বানিয়েছিলেন সুধাকর। করোনা আতঙ্কের আবহে আবারও একই পথে নেমেছেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৩৭ জন।
সুত্র : ইকোনোমিক টাইমস

