৪২ হাজার ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা



৪২ হাজার ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা
A medical worker in a protective suit stands with an isolation stretcher in front of the Columbus Clinic, where patients suffering from coronavirus disease (COVID-19) were moved from Spallanzani Hospital, in Rome, Italy March 16, 2020. REUTERS/Remo Casilli - RC2YKF9NN5IQ


করোনা ভাইরাসে গোটা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫৬ জনে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর ওয়ার্ল্ডোমিটার, রয়টার্স ও বিবিসির।

এই ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৪৯ জন। এটিও একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।

এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা সাধারণ। ৩২ হাজার ৮৯৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৭ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ১ হাজার ৫৫০ জন।

চীনে ৩ হাজার ৩০৫ জন। ফ্রান্সে ৩ হাজার ৫২৩ জন। ইরানে ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।