৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার




আগামী ২২ জানুয়ারি থেকে শুরু বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ। প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম ধাপে ৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার।
নাইপিদোতে দেশটির মানবাধিকার কমিশনের সাথে বৈঠক শেষে জানিয়েছেন মিয়ানমারের সমাজ কল্যাণ ও প্রত্যাবাসন বিষয়কমন্ত্রী উইন মায়াত আয়ে।
গত বুধবার নেপিডোতে দেশটির মানবাধিকার কমিশনের প্রতিনিধিকে জানান, আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু করবে মিয়ানমার। শুরুতে রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দু ধর্মাবলম্বীদের ফেরত নেওয়া হবে।
এদিকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশে মিয়ানমারের নাগরিকবিষয়ক টাস্কফোর্সের ১৭তম বৈঠক ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ প্রতিনিধিদের বৈঠক গতকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তথ্য বাংলাদেশ সংগ্রহ করেছে। তাদের মধ্যে এক লাখ রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাকিদের প্রত্যাবাসন করার চেষ্টা করবে বাংলাদেশ।
প্রত্যাবাসনের ব্যবস্থা বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপকে আরো চুক্তি করতে হবে। কোন রুট দিয়ে কবে, কিভাবে রোহিঙ্গারা ফিরে যাবে, ক্যাম্প কোথায় হবে বা পরিবহনব্যবস্থা কী হবে, সেসব বিষয় ওই চুক্তিতে থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসনবিষয়ক ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’-এর খসড়া গতকালের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল চূড়ান্ত করেছে। এটি বিবেচনার জন্য মিয়ানমারের কাছে আগামী সপ্তাহে পাঠানো হচ্ছে।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা     
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে