দেশে করোনার প্রকোপে এবার ৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে।
সরকারের দুজন মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন।
সরকারের সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে……

