২০২৩ সালের মাঝে ১০ কোটি ৫জি সংযোগ অনুমোদন দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও ৫জি প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও এশিয়া থেকে পিছিয়েই থাকবে ইউরোপ।
চীনা মোবাইল অপারেটগুলোর পদাঙ্ক অনুসরণ করে এ বছরেই ৫জি প্রযুক্তির প্রথম বাণিজ্যিক সেবা চালু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের এই ৫জি দৌড়ে তুলনামূলক ধীর গতিতেই তৈরি হবে ইউরোপ।
আন্তর্জাতিক অঙ্গনে ৫জি প্রযুক্তির বাণিজ্যিক সেবা চালু করা নিয়ে তীব্র প্রতিযোগিতার মাঝেই সিসিএস ইনসাইটের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রযুক্তি সাইট দ্য ইনকোয়েরার।
গত বছর থ্রিজিপিপি সংস্থার পক্ষ থেকে ৫জি প্রযুক্তির ক্যারিয়ার, তরঙ্গ এবং অন্যান্য সবিস্তার বিবরণী অনুমোদন দেওয়ার পর এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য ৫জি বাণিজ্যিক সেবা উদ্বোধনে আর কোনো বাধা থাকছে না। অনুমোদন দেওয়ার পর পরই মোবাইল ফোনের সেলুলার মান নিয়ন্ত্রক সংস্থা থ্রিজিপিপি ওই সময় এক টুইট বার্তায় সবাইকে অভিনন্দন জানায়।
আন্তর্জাতিক বাণিজ্যে গত ছয় মাসে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি হয়ে ওঠার সক্ষমতা অর্জন করেছে ৫জি প্রযুক্তি। ধারণা করা হচ্ছে ২০২১ সালের মধ্যে ২৮ কোটিরও বেশি ৫জি সংযোগ দেওয়া সম্ভব হলেও ২০২৫ সালের মধ্যে এই সংযোগ সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭০ কোটি।
৫জি প্রযুক্তির বাণিজ্যিক দিক নিয়ে সিসিএস ইনসাইটের কেস্টার ম্যান মনে করেন, ৫জি প্রযুক্তি চালু করতে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় টেলিকম প্রতিষ্ঠানগুলোর কোনরকম সংশয় নেই। বরং তারা এই প্রযুক্তির গভীরে গিয়ে দেখতে চায়।
“যদিও ৫জি সেবায় বিনিয়োগের ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠায় এই ইন্ডাস্ট্রিকে পরিশ্রম করতে হবে, তবে ৫জি নেটওয়ার্ক কে কার আগে উদ্বোধন করবে তা নিয়ে শীর্ষস্থানীয় অপারেটরগুলোর মাঝে যুদ্ধ থেমে নেই”, ম্যান বলেন।
প্রাথমিক ধাপে ৫জি প্রযুক্তির যাত্রা শুরু হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রে। তবে অনেকেই বলছেন, এই দৌড়ে চীন দ্রুতই নেতৃত্ব নেবে।
এদিকে ২০২৩ সালের মধ্যে ইউরোপ মাত্র ১০ কোটি সংযোগ অনুমোদন করবে।