৫টি গাছ লাগালে মিলবে ত্রাণ



৫টি গাছ লাগালে মিলবে ত্রাণ

কমপক্ষে পাঁচটি গাছ লাগালেই পাওয়া যাবে ত্রান, এমন নির্দেশনা দিয়ে নতুন করে ত্রাণ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সোমবার (২০ এপ্রিল) দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এই বরাদ্দ দিয়ে মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারী কমপক্ষে পাঁচটি করে গাছ লাগাবেন।
এছাড়া নতুন করে কর্মহীন ও দুস্থদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ৪ কোটি ৭০ লাখ টাকা বিতরণ ও ১ কোটি ৬০ লাখ শিশু খাদ্য কেনার বরাদ্দ দেয়া হয়েছে। আর ৯ হাজার ৬০০ টন চালও বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।