৫০ টাকার মাস্ক ২২০০ টাকা বিক্রি, দারাজকে দুই লাখ টাকা জরিমানা



৫০ টাকার মাস্ক ২২০০ টাকা বিক্রি, দারাজকে দুই লাখ টাকা জরিমানা

৫০ টাকার মাস্ক ২২০০ টাকায় বিক্রি করার অপরাধে রবিবার রাতে অনলাইন শপিং সাইট দারাজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১ এবং ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ৫০ টাকার মাস্ক তারা ২২০০ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এখনও তাদের সাইটে ১২৫০ টাকা দরে বিক্রি করছে। এ কারণে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।