এই রেকর্ড কিন্তু শুধুই প্রধান স্প্যানিশ গানের। জাস্টিন বিবার সংস্করণের নয়। যদি বিবারের সংস্করণ যোগ করলে সংখ্যাটা ৩৪৬ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে।
এর আগে ২০১৫ সালে প্রকাশের পর অল্প কিছুদিনেই ‘সি ইউ অ্যাগেইন’ ২০০ কোটিরও বেশিবার দেখা হয় ইউটিউবে।
গত জানুয়ারিতে ইউটিউবে প্রকাশ পায় স্প্যানিশ গান ‘দেসপাসিতো’। গানটি গেয়েছেন পুয়ের্তো রিকান গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকি। এ গানটি মুক্তির পরপরই রীতিমতো ঝড় উঠে যায় সংগীত-দুনিয়ায়। এ গানে দুই শিল্পীর পাশাপাশি মডেল হিসেবে দেখা যায় ২০০৬ সালে মিস ইউনিভার্স খেতাবজয়ী পুয়ের্তো রিকান মডেল সুলেকা রিভেরাকে।
