দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলেন এই তথ্য জানান তিনি। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের শরীরে, এদের মধ্যে মারা গেছেন ছয়জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণ আছেন ২৯ জন। হাসপাতাল আছেন ২২ জন, নিজ বাড়িতে আছেন ৭ জন। তারা আমাদের পর্যবেক্ষণে আছে।’
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

