৫ দিনের রিমান্ডে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ




আজ সোমবার পুলিশ রাশেদকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. রায়হানুল ইসলাম পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতে শুনানির সময় রাশেদ খান নিজেকে নির্দোষ দাবি করেন।
গত শনিবার রাতে  ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধেএকটি মামলা করেন ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। এজাহারে বলা হয়েছে, গত ২৭ জুন রাত আটটা আট মিনিটে রাশেদ খান ফেসবুক লাইভে মিথ্যা, মানহানিকর ও নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে বক্তব্য দেন। কিছু বক্তব্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট মানহানি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ মামলায় গতকাল রোববার রাশেদকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়ার আগে ফেইসবুক লাইভে এসে রাশেদ বলেন, গোয়েন্দা পুলিশ তার পিছু নিয়েছে।
তাকে বলতে শোনা যায়, “ভাসানটেক মজুমদারের মোড় এলাকায় ডিবি আমাকে ধাওয়া দিয়েছে। আমি একটি বাড়িতে আশ্রয় নিয়েছি। সবাই আমাকে বাঁচান।”
আরও পড়ুন;

কোটা বাতিল: প্রজ্ঞাপনের দাবিতে চলছে বিক্ষোভ

কোটা সংস্কার: গেজেট প্রকাশ না হলে ফের আন্দোলন

চাকরির কোটা সংস্কারে অগ্রগতি ‘নেই’

কোটা সংস্কার আন্দোলন: দুদিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি

কোটা সংস্কার নিয়ে আন্দোলন স্থগিত