৬১ লাখ পরিবার ত্রাণ পেয়েছে: ত্রাণ মন্ত্রণালয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার।”

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তাতে বলা হয়, মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত ৯২ হাজার ৪৮০ মেট্রিক টন জিআর (জেনারেল রিলিফ) চাল বরাদ্দ করা হয়েছে। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন।

৬০ লাখ ৯০ হাজার ৯০টি পরিবারের ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন মানুষ এই চালের উপকারভোগী বলে তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, দেশের সব জেলায় এ পর্যন্ত জেনারেল রিলিফ হিসেবে নগদ ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মানুষের সংখ্যা এক কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন বলে ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়া শিশু খাদ্য কিনতে ৭ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা।

এই টাকায় দেশের ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি পরিবারের ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন উপকার ভোগ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।