৬৫ হাজার লোককে প্রশিক্ষণ দেবে ফেসবুক




ইন্টারনেট ভিত্তিক বৃহৎ প্রতিষ্ঠানটি ২০২২ সাল নাগাদ ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত এক কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের পেছনে কি পরিমাণ বিনিয়োগ করবে তা জানায়নি।
সোমবার ফেসবুক এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটি ফ্রান্সের জাতীয় বেকার সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৯ সাল নাগাদ ৫০ হাজার বেকার লোককে কম্পিউটার চালনায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেবে।
একই সময়ে ফেসবুক নিজস্ব কম্পউিটার ভিত্তিক ব্যবসা পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার জন্য ১৫ হাজার ফরাসী নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। শি মিনস বিজনেস কোম্পানির সম্প্রসারণের অংশ হিসেবে এটা হবে হবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে কাজ করছে। কর্মসংস্থান পরিকল্পনার আওতায় ফ্রান্সের বিভিন্ন শহরে ৩ হাজার ৫শ’ নারীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।