৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন রাণী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ




ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ আসছে ২০ নভেম্বর তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। তবে তাদের এই বিয়ে বার্ষিকী উদযাপনে কোন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গ্রিনিচ মান সময় ১৩০০টায় ওয়েস্টমিস্টার অ্যাবের ঘন্টা বাজানো হবে।
চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানী ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজ দম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোন ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানা যায়নি।
বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন। এই রাজ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনী রয়েছে। এদিকে চার্লস তনয় প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তৃতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
৯৬ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেন নি। তিনি বই পড়ে ও ছবি এঁকে অবসর সময় পার করছেন।