করোনাভাইরাসের হাত থেকে নিজেকে সুরক্ষায় বাসায় অবস্থান করছেন ৯৩ বছরের ওলিভ ভেরোনেসি। পেনসিলভ্যানিয়ায় থাকা এ দাদির ব্যতিক্রম আবেদনে সাড়া দিয়েছেন তার অপরিচিত নাতিরা। অর্ডার করছেন বিয়ার।
কিন্তু তিনি এক বিরাট সমস্যায় পড়েছেন, বিয়ার শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলেন, বিয়ারের সরবরাহ ঠিক রাখতে সৃজনশীল হতে হবে। নেট দুনিয়ায় তার এই সৃজনশীলতা এখন ভাইরাল।
পেনশনভোগী এ দাদির একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ছবিতে তিনি একটি হোয়াইটবোর্ড ধরে আছেন। তাতে লেখা রয়েছে- ‘আমার আরো বেশি বিয়ার দরকার।’
তার অন্যহাতে রয়েছে ‘কুরস লাইট’ এর একটি ক্যান। ছবিটি নেয়া হয়েছে তার বাসার জানালার অপরপাশ থেকে। এটি একটি স্থানীয় টিভি স্টেশনের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।
ছবিটি সেই থেকে ১০ লাখের বেশি মানুষ দেখেছে। অনেক মানুষ ওলিভের জন্য বিয়ার পাঠানোর প্রস্তাবও করেছেন।
সূত্র: স্কাই নিউজ।

