যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানকে ৬০০ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে নিউইয়র্খের একটি আদালত।
ওই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলেও আদালতে অভিযোগে বলা হয়, হামলা চালনোর জন্য ১১ বিমান ছিনতাইকারীকে প্রশিক্ষণ ও অর্থ দিয়ে সাহায্য করেছে ইরান।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জর্জ বি ড্যানিয়েলের রায়ে সেপ্টেম্বর হামলায় সহস্রাধিক মানুষের মৃত্যুর জন্য ইসলামিক রিপাবলিক অব ইরান, দি ইসলামিক রেভ্যুলুশনারী গার্ড, সেন্ট্রাল ব্যাংক অব ইরানকে দায়ী করা হয়। হামলায় নিহতের পরিবারের প্রতি সদস্যকে সুদসহ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়। মামলায় ইরানের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিল না।
উল্লেখ্য, এই হামলায় অধিকাংশ ছিলেন সৌদি আরবের নাগরিক। বিতর্কিত এই মামলায় অবশ্য ইরানের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। প্রসঙ্গত, ২০০১ সালের ৯ সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।
