‌নিউইয়‌র্কেই মারা গেছে চী‌নের চে‌য়ে বে‌শি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর এক মাসের মাথায় মহামারীতে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য।

শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ১৫৯ এ দাড়িয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে নিউ ইয়র্ক শহরের ‍পূর্ব দিকের লং আইল্যান্ডে। এখানে আক্রান্তের সংখ্যা ‘দাবানলের মতো ছড়িয়ে পড়ছে’ বলে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

শহরটির হাসপাতালগুলো অসুস্থদের চিকিৎসা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তারপরও মৃত্যুর মিছিল ঠেকাতে পারছেন না। মৃতদের কবর দেওয়া নিয়ে রীতিমতো সংগ্রাম করছে শহরের মর্গগুলো। সংক্রমণের ঝুঁকি থাকায় গুরুতর অসুস্থদের রোগীদের স্বজনরা তাদের প্রিয়জনের জীবনের শেষ মূহুর্তগুলোতেও পাশে থাকতে পারছেন না।

এদিকে আগামী চার থেকে ১৪ দিনের মধ্যে অঙ্গরাজ্যটিতে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে বলে গভর্নর কুমো জানিয়েছেন।