ক্যাটরিনার সঙ্গে রোমান্সে অনীহা সালমানের




গুঞ্জন- প্রেমসংক্রান্ত ‘জটিলতা’ শেষে এখন বেশি সাবধানী বলিউড ভাইজান সালমান খান। এমন ঘটনার পুনরাবৃত্তির কথা শোনা গেল সম্প্রতি কাজ করা সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সেটে। এখানে ক্যাটরিনার সঙ্গেও চুম্বন দৃশ্যে রাজি হননি খান সাহেব।
বলিউডকেন্দ্রিক সংবাদমাধ্যম বলিউড মন্ত্রর তথ্য মতে, ‘চলচ্চিত্রের একটি দৃশ্যের জন্য সালমানের চুম্বন খুব জরুরি ছিল। পরিচালক আলি আব্বাস জাফর ভেবেছিলেন, অন্তত ক্যাটরিনার মতো সহশিল্পীর জন্য হলেও সালমান তার অবস্থান থেকে সরে আসবেন। কিন্তু তা হয়নি। ফলে দৃশ্যটি চলচ্চিত্র থেকে বাদ দিতে হয়েছে।’
আরও পড়ুন; সালমানের বিরুদ্ধে মামলা করলেন বিগ বস প্রতিযোগী
এদিকে প্রায়ই একই রকম অবস্থা তৈরি হয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে। সালমানকে বলা হয়েছিল, সহশিল্পীকে চুম্বন দিতে। তখন ছোট করে মজার একটি প্রশ্ন করেছিলেন সালমান, ‘এরপর এ মুখ আমি কীভাবে আমার বাবাকে দেখাব!’
আরও পড়ুন; ‘টাইগার জিন্দা হ্যায়’ পোস্টারে মারমুখী সালমান-ক্যাটরিনা
এদিকে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলার। এর মধ্য দিয়ে বহু দিন পর পর্দায় ফিরছে সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটি। তাঁদের কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তাঁরা যে হতাশ করবেন না, তার প্রমাণ পাওয়া গেল ট্রেলারেই।
আরও পড়ুন; সালমান-ক্যাটরিনাকে পাহারা দিচ্ছেন ইউলিয়া
২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২৫ জন ভারতীয় নার্সকে অপহরণ করা হয়। তাঁদের উদ্ধারের টানটান গল্পই দেখা যাবে বড়পর্দায়। আলি আব্বাস জাফরের এই ছবিতে সালমান-ক্যাটরিনাকে একেবারে নতুন ভাবে দেখা যাবে বলেই দাবি করছেন সিনে মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন; ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সালমান
যশ রাজ ফিল্মসের ব্যানারে এর আগের ছবিটি ‘এক থা টাইগার’ তৈরি করেছিলেন কবীর খান। তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার দেখার পর প্রশংসা করেছেন। আবু ধাবি, অস্ট্রিয়া, গ্রিস, মরোক্কোর বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শুটিং।