বিশ্লেষকদের মতে, আব্দ রাব্বু মানসুর হাদি নিজ দেশে কর্তৃত্ব হারানোয় তাকে এখন ছুঁড়ে ফেলতে চাইছে তার মিত্ররা। এছাড়াও আমিরাতের সঙ্গে তার সাম্প্রতিক টানাপড়েনকে ইস্যু মনিছেন অনেকে। কেনানা সৌদি আরবের আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আব্দ রাব্বু মানসুর হাদি’র টানাপড়েন তৈরির পর ইয়েমেনের প্রেসিডেন্ট হাদিকে কয়েকজন পুত্র, মন্ত্রী আর সেনা কর্মকর্তাসহ গৃহবন্দি করেছে সৌদি আরব। মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীসহ দেশটির বেশকিছু এলাকা সৌদি জোটের দখলে রয়েছে। দেশটিতে আব্দ রাব্বু মানসুর হাদি’র সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। এই অভিযানে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। কলেরায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।
গত ফেব্রুয়ারিতে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে মিত্র দেশ সৌদি আরবে পালিয়ে যান আব্দ রাব্বু মানসুর হাদি। এরপর তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের কাছে কয়েক দফায় নিজ দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ কোনও কাজে আসেনি। গত আগস্টে দেশে ফেরার জন্য রিয়াদ বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে নেয় সৌদি কর্তৃপক্ষ। সর্বশেষ পুত্র ও নিজ প্রশাসনের সামরিক-বেসামিরক কর্মকর্তাসহ তার গৃহবন্দি হওয়ার খবর এলো।
এদিকে সৌদি আরবে বসে পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি রিয়াদ থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। সফরে আমিরাতি যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন; বিপজ্জনক মোড় নিচ্ছে সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা
লেবানন যুদ্ধ ঘোষণা করেছে: সৌদি আরব
ইয়েমেন সীমান্ত বন্ধ করেছে সৌদি আরব
