'পদ্মাবতী' বিতর্ক: দীপিকার বাবা-মা পুলিশি নিরাপত্তা




আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিলো সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘পদ্মাবতী’। কিন্তু সেন্সর ফিরিয়ে দেওয়া নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। যতোই দিন যাচ্ছে, ততোই তীব্র হচ্ছে এ ছবির বিরুদ্ধে রাজপুত ও সমমনা সংগঠনগুলোর বিক্ষোভ।
ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ইতোমধ্যে অভিনেত্রী দীপিকা ও পরিচালক বানশালির মাথার জন্যে ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা।
বিষয়টি নিয়ে বেশ নিরাপত্তাহীনতা ভুগছেন নায়িকা দীপিকা। ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহরে থাকেন দীপিকার বাবা-মা। তাদের বাড়িতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্ণাটক রাজ্য পুলিশের পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বেঙ্গালুরুর জেসি নগরে দীপিকার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্যে গতকাল ২১ নভেম্বর থেকে দুজন পুলিশ রাখা হয়েছে।
তারা ব্যক্তিগত কাজে বাইরে গেলেও তাদের সঙ্গে পুলিশ থাকবে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন মুম্বাইয়ে রয়েছেন। সেখানে তার জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে নানা ধর্মীয় সংগঠন। নানা জায়গায় বিক্ষোভে কণ্ঠ মেলাচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতারাও। চলমান বিতর্কের কারণে নির্মাতারা স্বেচ্ছায় ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিল।
বিক্ষোভকারীদের দাবি, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির আক্রমণ থেকে রক্ষা পেতে রাণী পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু ‘পদ্মাবতী’ সিনেমায় তার সে মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে। বাস্তবে খিলজির সঙ্গে পদ্মিনীর মুখোমুখি কখনো দেখা না হলেও চলচ্চিত্রের গল্পে তাদের মধ্যে একটি স্বপ্নদৃশ্য রাখা হয়েছে।
৭০০ বছর আগের প্রেক্ষাপটে চিতোরের রাণী পদ্মিনীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে এটি। ‘পদ্মাবতী’তে নাম চরিত্রের অভিনেত্রী দীপিকার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর