মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ বাসস্থানে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা জানানো হয়।
চুক্তির পরপরই পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, আাগামী ২ মাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়ে গেছে সেজন্যতো সময় দরকার। আরো বিস্তারিত তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ঢাকায় ফিরে ২ দিন পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠাতে সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন;
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
