‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এ সানি




জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সানি লিওন। তারপর থেকে তাকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি।
তবে সব বিতর্ককে পিছে ঠেলে নিজের চলার পথটাকে ধীরে ধীরে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকা সানি লিওন। অল্পদিনেই বলিউডে শক্ত করেছেন পায়ের তলার মাটি। তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
কয়েক দিন আগেই মীনাকুমারীর বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি। এ বার ‘স্প্লিটজভিলা’ সঞ্চালিকার নতুন টার্গেট ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। তবে এ বার শুধু ইচ্ছে প্রকাশ করেই ক্ষান্ত হওয়া নয়, বরং সত্যি সত্যিই হাতে চাঁদ পাওয়ার মতো খবর। জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে দেখা যাবে সানি লিওনকে।
এনডিটিভি-র খবর অনুয়ায়ী, আইএএনএসের রিপোর্টে দাবি করা হয়েছে, এই খবরে অত্যন্ত খুশি অভিনেত্রী। সানি বলেছেন, ‘‘আমি অসম্ভব খুশি এমন একটি শো-এর সঙ্গে জড়িত হতে পেরে। এ বার দর্শক অ্যাডভেঞ্চারাস সানিকে দেখতে পাবেন।’’
আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ২০১৮ প্রিমিয়ারে সানিকে শুধু সঞ্চালিকা হিসেবে নয়, বিভিন্ন স্টান্টও করবেন নায়িকা।
আরও পড়ুন;
সানির টিপসে ইনভেস্ট করুন   
কতটা জনপ্রিয় সানি  
তিন সপ্তাহে মা হয়েছেন সানি