বন্দিনীর চিৎকার (পর্ব ৩)




লেখক: কাজী মনির
মাহমুদা অতি শান্তস্বরে বললো: চাচি আট মাস আগে অপুকে আমি আপন বড় ভাই বলে শধদ্ধা করতাম। সে কারণে আমি তাকে বিয়ে করতে রাজি হইনি, আর আট মাস থেকে অপু হলো আমার ধর্ষণকারী! ধর্ষক! সে একটা জানোয়ার। ওর বিরুদ্ধে ধর্ষণ এবং কিডন্যাপের মামলা করা, আমরণ ওকে ঘৃণা করাই আমার একমাত্র কর্তব্য। তার পরিবর্তে শ্বামী হিসেবে তাকে মেনে নেওয়া একেবারেই অসম্ভব!! আমাকে তোমরা নির্মম নির্যাতন করেছ, বন্দী করে রেখেছ। তোমরা আমাকে আরো নির্যাতন করতে পারবে। আমরণ বন্দী করে রাখতে পারবে! কিন্তু ঘৃনিত জানোয়ারের সাথে বিয়েতে রাজী করাতে পারবে না। আর ডা:পারভেজের সাথে আমার সম্পর্ক নিয়ে যে অভিযোগ করেছ তা আদৌ সত্য নয়, তোমরা চক্রান্ত করে একজন ভাল মানুষকে জেলে ভরে রেখেছ এটা কেউ না জানলেও আমি জানি। আজ বলছি শোন, আগে তার সাথে আমার কোন সম্পর্ক
ছিল না। এখন আমি ড: পারভেজকে শ্রদ্ধা করি, ভালবাসি, সে তোমাদের চেয়ে অনেক মহৎ সৎ এবং ভাল মানুষ।
এসময় হো হো করে হাসতে হাসতে অপু ঘরে ঢুকলো। তোর কথায় পারভেজ আর সৎ, মহৎ ভাল মানুষ হতে পারলো না। দেখ পত্রিকায় ভিখারীর বাচ্চার নামে কত বিচ্ছিরি সংবাদ ছেপেছে। ওর ফাঁসির রায় হয়েছে! ওকে ধর্ষক মাদক ব্যবসায়ী ও খুনী হিসেবে ফাঁসিতে ঝুলে মরতে হবে। শালা হারামীর বাচ্চা উড়ে এসে জুড়েবসেছিল। মাত্র আড়াই বছরে এলাকার পীর সাহেব হয়ে গিয়েছিল। এলাকার হারামীর বাচ্চা জনগণ; চৌদ্দপুরুষ আমাদের পা চেটে মানুষ! এখন কিনা আমাদের বলে অত্যাচারী শোষক! এবার দেখে নেব শুয়োরের বাচ্চাদের শোষণ আর অত্যাচার কাকে বলে হাড়ে হাড়ে টের পাবে। মা তুমি যাও তো। ওর সাথে আমার কথা আছে। মা বেরিয়ে গেল।
অপু পাশের চেয়ারে বসতে বসতে বললো: তোর বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে মাহমুদা। আমি ডাক্তারের ফাঁসির রায়ের অপেক্ষা করছিলাম, আমার অপেক্ষার পালা শেষ। আমি কত খারাপ সেটা তুই আগেও টের পেয়েছিস এখন আরো টের পাবি। তোকেসহ চারটা ধর্ষণ মামলার ফাঁসিতে ঝুলবে ডাক্তার। তোকে ছাড়াও ঐ তিনটি ধর্ষণ আমি নিজে করেছি, কারণ তোর মুখ খুলতে না পারলেও টাকা দিয়ে ওদের মুখ খুলেছিলাম। আইন আদালত আর এলাকার মানুষ না জানলেও তুই এটা ভাল করেই জানিস। অন্তত তোকে যে আমি ধর্ষণ করেছি, সেটার তো তুই নিজেই স্বাক্ষী এবং গর্ভপাত ও আমিই করিয়েছি। আর হাদারাম ডাক্তারকে হাতে কলমে অপরাধী হিসেবে প্রমাণ করে ফাঁসিতে ঝুলায়ে দিলাম। আমার এক ঢিলে দুই পাখি শিকার হয়ে গেল। বিয়ের আগে সন্তান নষ্ট হয়ে গেছে, আমার আপত্তি নেই। বিয়ের পর ওটা পুষিয়ে নেব। এখন ভালয় ভালয় বিয়েতে রাজী হয়ে যা, না হলে তোর পরিণতি আরো খারাপ হয়ে যাবে। একটা কথা শুনে রাখ আমাদের বাপ দাদার সম্পদ আমি হাতছাড়া হতে দেব না। কিছুতেই না। প্রয়োজনে বংশে
একমাত্র আমিই বেঁচে থাকবো, আর কাউকে জীবিত রাখবো না! এখন কাজের কথা হল; এলাকার মানুষ এবং প্রশাসনের চোখ গিয়ে পড়েছে তোর উপর। সুতরাং তোকে স্বাভাবিক চলাফেরা করতে হবে, যেন কেউ ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে তোকে আমরা বন্দী করে রেখেছি। আগের মত বাইরে চলাফেরা হাঁটাহাঁটি করবি। এটা আমার নির্দেশ! এবার কথামত কাজ না হলে মেরে ফ্যানের সথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মানুষকে জানায়ে দেব; ধর্ষণের অপমান আর লজ্জায় তুই নিজে আত্মহত্যা করেছিস। পুলিশ আর ডা৩ার আমি ম ̈ানেজ করেই রেখেছি। কথা শেষ করে অপু ঝড়ের বেগে বেরিয়ে গেল।
মাহমুদা নিশ্চুপ শুয়েই আছে। ঘৃণায় তার সমস্ত শরীর রি রি করছে। ডাক্তারকে ফাঁসানোর জন্য এই জানোয়ার আরো তিনটি মেয়ের সর্বনাশ করেছে। পাশেই পড়ে থাকা পত্রিকাটি তুলে নিল। ডা: পারভেজকে নিয়ে অতিশয় নোংরা খবর এবং ফাঁসির রায়কে সত্যের জয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার জন্য সুপারিশ করা হয়েছে। পড়া শেষে সমস্ত শরীর অসাড় হয়ে গেল মাহমুদার। প্রকৃত সত্য উদঘাটনের কি কোন উপায় নেই! একজন নিরীহ দেশ-প্রেমিক, সমাজ-সেবক কি অপবাদের বোঝা মাথায় করে অন্যায়ভাবে মারা যাবে? সে নিজেও কি শেষ পর্যন্ত জালিম ধর্ষকের কাছে হেরে যাবে?
চলবে…
এছাড়াও পড়ুন;
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)