জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৩)




লেখক: কাজী মনির
বাবলুর বউয়ের মাথায় হাত রেখে বললো: সত্যি বউ সেই সময় তুই আমার জন্য ভীষণ কষ্ট করেছিস! তখনকার কথা ভাবলে আমার ভীষণ কষ্ট হয়। তুই চলে যাওয়াতে তোর জন্য আমার ভীষণ কষ্ট হয়।
সখিনা বাবলুর পায়ের কাছে মাথা রেখে বলে: আমি বুঝি সবই বুঝি! আমার জন্য তোমার কষ্ট হয়, আমার জ্যোৎস্নার কষ্ট হয় আমি সবই বুঝি! ওগো আমি তো তোমাদের ছেড়ে আসতে চাইনি, কখনও চাইনি। কিন্তু না এসে যে আমার যে কোন উপায় ছিল না। রক্তশূন্য দেহে আমার মামণিকে পেট থেকে বের করে দিতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তারপরও দেহের শেষ শক্তি দিয়ে জ্যোৎস্নাকে তোমার কাছে বের করে দেওয়ার পর!! বেঁচে থাকার জন্য আমার শরীরে আর এক ফোঁটাও রক্ত ছিল না। শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার নয়নের মণিকে তোমার হাতে তুলে দিয়ে, পরপারে চলে আসলাম। আমার কলিজার টুকরাকে এক ফোঁটা দুধ পর্যন্ত খাওয়ায়ে আসতে পারিনি। একটু আদর করে আসতে পারিনি, একটা চুমু খাওয়ার ক্ষমতা আমার দেহে ছিল না। ওগো জানো, আমার কলিজার টুকরাকে বুকে জড়িয়ে ধরতে না পারার জন্য আমার বুকের মধে্য মরুভূমির মত খাঁ খাঁ করে। মনটা আমার সারাক্ষণ হাহাকার করে কাদে। আমি এক মুহূর্ত জ্যোৎস্নাকে না দেখে থাকতে পারি না।। বুকের মধ্যের ঝড় আমাকে উড়ায়ে নিয়ে আসে। আমি তোমাদের কাছে আসি জ্যোৎস্ন মাথার কাছে বসে প্রাণ ভরে ওকে দেখি। তোমাদের দেখে আমার মন বলে আমি ফিরে আসি! তোমাদের কাছে ফিরে আসি কিন্তু ……….।
হাউমাউ করে কেঁদে বাবলুর পায়ের কাছে লুটিয়ে পড়লো সখিনা। বাবলু সখিনার মাথায় হাত দিয়ে সান্তনা দেবার জন্য হাতটা বাড়ায়! হাত শূন্য থেকে ধপাস করে মাটিতে পড়ে। বাবলু চেতনা ফিরে পায়! ঘাড় কাত করে এদিক ওদিক খোঁজে কোথাও সখিনা নেই! তবুও সখিনার পরশ অনুভব করছে বাবলু। দূরে মসজিদে ফজরের আজান হলো “আচ্ছালাতু খাইরুম মিন্নান নাউম”। কিন্তু বাবলুুর যে রাতে ঘুমই আসেনি!
জ্যোৎস্না আজানের শব্দে উঠে বাবার পাশে এসে দেখে, বাবা কি যেন ভাবছে চোখ তার দূরে কালো আঁধারের দিকে…ত চোখের কোণা দিয়ে জল গড়াচ্ছে। জ্যোৎস্না ডাকলো: বাবা! বাবা! অত্যন্ত ধীর এবং ক্ষীণ স্বরে বাবলূ বললো: উঠেছিস মা!
জ্যোৎস্না বললো: হ্যাঁ বাবা, কিন্তু তুমি রাতে ঘুমাওনি কেন বাবা?
ধরা পড়ে যাওয়ায় একটু ধড়ফড় করে উঠে বললো: কইরে মা, না মানে আমি তো ঘুমিয়েছি, এই তো ঘুম থেকে উঠলাম!
জ্যোৎস্না অপলক বাবার দিকে চেয়ে ব্যাথা ভরা স্বরে বললো: বাবা আমার কাছে মিথ্যা কথা বলছো? তোমার চোখ, তোমার চাহনী তো মিথ্যা বলে না।
বাবলু বলে: মারে! মাঝে মাঝে কিসব চিন্তা যে মাথায় এসে ভর করে আর সে জন্য ঘুম আসে না।
জ্যোৎস্না বললো: কি চিন্তা কর বাবা?
জ্যোৎস্নার এ কথার কি জবাব দেবে বাবলু! সে গা ঝাড়া দিয়ে উঠে বলে: ওসব চিন্তা তোর করতে হবে না- বলে উঠে বেরিয়ে যায়।
দুপুর বেলা কয়েকজন কুলি জ্ঞানহীন বাবলুকে ভ্যান করে এনে বাড়ীর বারান্দায় ধরাধরি করে শোয়ায়ে দিল! জ্যোৎস্না রান্নাঘর থেকে ছুটে এসে বাবলুর উপর ঝাঁপিয়ে পড়লো: বাবা! বাবা! তোমার কি হয়েছে বাবা? কথা বল বাবা কথা বল?
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)