জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৪)




লেখক: কাজী মনির
একজন কুলি জ্যোৎস্নার মাথায় হাত দিয়ে বললো: তেমন কিছু হয়নি রে মা। তোর বাবা চাউলের বস্তা মাথায় করে আসতে আসতে, হঠাৎ মোড়ের উপর বস্তা ফেলে দিয়ে তার উপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলছে। আবুল ডাক্তার ইনজেকশন দিয়ে বলেছে শরীর দুর্বল একটু রেস্ট দরকার। বিকেলের মধ্যে জ্ঞান ফিরে আসবে।
জ্যোৎস্না বাবার চোখে মুখে মাথায় সারা গায়ে পাগলের মত হাত বুলাতে লাগলো আর বলতে লাগলো: কি হয়েছে বাবা তোমার কি হয়েছে? পাশের বাড়ীর দাদী এসে বাবলুর চোখে মুখে পানি ছিটা দিলো। যারা বাবলুকে নিয়ে এসেছিল তারা কাজের তাগিদে যার যার কাজে চলে গেল।
জ্যোৎস্না বাবাকে নিয়ে বসে আছে। দূরে মস্জিদে আছরের আজান শোনা গেল, তখনও বাবলুর জ্ঞান ফিরেনি। জ্যোৎস্না প্রতিবেশী দাদীর সহযোগিতায় দুধ গরম করে গেলাসে ভরে বাবার শিয়রে অপলক চেয়ে! আছে কখন বাবার জ্ঞান ফিরবে? বারবার চোখেমুখে পানি ছিটিয়ে দিচ্ছে জ্যোৎস্না, আজ যেন জ্যোৎস্না বাবলুর মা বনে গেছে! আর বাবলু ছোট শিশুর মত মায়ের কোলে ঘুমুচ্ছে। মা তার ছোট ছেলেকে খুটেখুটে দেখছে আর আদর করছে। হাতে একটা পিঁপড়ে উঠেছে সেটাকে মারছে, মশা তাড়াচ্ছে, সন্তানের জন্য মায়ের সারাদিন খাওয়া নেই।
প্রতিবেশী দাদী আবুল ডা৩ারের কাছে জেনে এসেছে তেমন কিছু হয়নি, শরীর দুর্বল জ্ঞান ফিরে আসলে স্যালাইন দিলে সব ঠিক হয়ে যাবে। মাগরিবের আজান শেষ চারদিকে অন্ধকার ঘিরে আসছে! জ্যোৎস্না ঘর
থেকে বাতি এনে জ্বালালো, তখনই আল্লাহ বলে শব্দ করে বাবলু চোখ মেলে তাকালো। জ্যোৎস্না বাবার জ্ঞান ফিরেছে দেখে আনন্দে কান্না চেপে রাখতে না পেরে বাবলুকে জড়ায়ে ধরে কেঁদে ফেললো।
বাবলু মেয়েকে কাঁদতে দেখে ধীর কন্ঠে বললো: কি হয়েছেরে মা আমি এখানে কেন? জ্যোৎস্না বাবাকে ছেড়ে দিয়ে দুধ ভরা গ্লাসটা মুখে ধরে বললো: আগে দুধটুকু খেয়ে নাও। বাবলুর বুকটা যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছিল। একটানে দুধটুকু খেয়ে নিজেই সোজা হয়ে বসলো। এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে! দুপুরের কথা তার মনে পড়ে গেল। সবই সে অনুমান করতে পারলো।
জ্যোৎস্নার মুখের দিকে তাকিয়ে বাবলু ম্লান স্বরে বললো: তোর মুখটা অমন শুকনা কেনরে মা? সারাদিন কিছু খাসনি বুঝি?
জ্যোৎস্না বললো: এখন খাবো বাবা!
সারারাত অঘোরে ঘুমালো, পরদিন সকাল দশটা পর্যন্ত ঘুমানোর পর ঘুম থেকে জাগলো বাবলু। শরীরটা যেন হাজার মণ ওজনের একটা বোঝা! বোঝা নিয়ে ওঠার সাধ ̈ নেই বাবলুর। নাস্তা এনে বাবাকে তুলে নিজে হাতে খাওয়ায়ে দিল জ্যোৎস্না। এমন সময় আবুল ডাক্তার এলো।
বাবলুকে পরীক্ষা করে দেখে একটা ভিটামিন ইন্জেকশন দিতে যাবে, এমন সময় হড়হড় করে বমি করলো বাবলু। টাটকা রক্ত বমির সাথে বেরিয়ে আসতে দেখে হাতুড়ে ডাক্তার আবুল ভয় পেয়ে তাড়াতাড়ি সিরিঞ্জের ঔষধ আবার বোতলে ঢুকিয়ে দিল। জ্যোৎস্না বাবার বুক চেপে ধরে, বমি করতে সহজ হওয়ার জন ̈ সহযোগিতা করলো! বমি শেষে গ্লাস ভরে পানি দিলো। বাবলু কুলি করে বুক চেপে ধরে বললো: আমার বুকটা মনে হয়
ফাঁকা হয়ে গেলরে মা।
জ্যোৎস্না ডা৩ারের দিকে চেয়ে বললো: আমার বাবার কি হয়েছে ডাক্তার কাকা? আমার বাবা বাঁচবে তো?
আবুল কি বলবে খুঁজে পেল না। আমতা আমতা করে বললো: কালকে তো তেমন কিছু মনে হয়নি। তবে আজ রক্ত বমি দেখে মনে হচ্ছে বিষয়টা জটিল, তুমি না হয় তোমার বাবাকে হাসপাতালে
নিয়ে যাও।
জ্যোৎস্না বললো: এখনই নিয়ে যাবো?
বাবলু বাধা দিয়ে বললো: না না তেমন কিছুই হয়নি আমার, আমি ভাল হয়ে যাবো, হাসপাতালে নেওয়ার দরকার নেই। তুই কিছু ভাবিস না মা! বাবলু ডা৩ারকে বললো: ডা৩ার বড়িটড়ি থাকলে
কয়টা দাও বমিটা যাতে না হয়!
জ্যোৎস্না জিদ করে বেঁকে বসলো সে বাবাকে হাসপাতালে নিয়ে যাবেই। বাবলু তাকে কিছুতেই বোঝাতে পারলো না।
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)