জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৫)




লেখক: কাজী মনির
সরকারী হাসপাতালে তেমন পয়সা কড়ি না লাগলেও ডাক্তার কয়েকটা টেস্টের কথা লিখে দিলো। যে টেস্ট ঢাকাতে ছাড়া আর কোথাও হবে না। কিছু ঔষধও দিলো তাই নিয়ে বাড়ী এসে তিনদিন কেটে গেল। ঔষধ খাওয়ার জন্য বমি বন্ধ হলেও বাবলু সুস্থ হতে পারলো না।
জ্যোৎস্না বাবাকে বললো: বাবা তোমাকে নিয়ে আমি ঢাকায় যাবো। বাবলু বললো: মা’রে আমরা খুব গরীব মানুষ, ঔষধ বড়ি খেলে আমি ভাল হয়ে যাবো, ঢাকায় গিয়ে কাজ নেই। ঢাকায় যেতে অনেক টাকার দরকার। আমাদের তো টাকা নেই।
জ্যোৎস্না বললো: তোমার চিকিৎসার জন্য কালই আমরা ঢাকায় যাবো বাবা। বাবলু আঁৎকে উঠলো: কি বলছিস মা? কালকেই ঢাকায় যাবি মানে! তুই কি পাগল হয়ে গেলি? আমরা টাকা পাবো কোথায়?
জ্যোৎস্না বললো: মায়ের গয়না বিক্রি করবো, আর ঐ জমানো টাকা হলেই তোমার চিকিৎসা হয়ে যাবে বাবা।
বাবলু অবাক হয়ে বললো: আমার জমানো টাকা মানে, কি বলিছিস তুই? আমার টাকা কোথায়?
জ্যোৎস্না বললো: আমি জানি বাবা মাচার নিচে হাঁড়িতে তোমার ……। আঁৎকে উঠলো বাবলু। না- না- ঐ টাকার কথা তুই মুখেও আনবি না। ওইখান থেকে একটি টাকাও খরচ করা যাবে না।
জ্যোৎস্না বাবার কথায় জিদ ধরলো: কেন খরচ করা যাবে না বাবা? তুমি মরে গেলে ঐ টাকা দিয়ে কি হবে?
বাবলু মেয়ের জিদ থামানোর জন্য বললো: আমার এমন কি হয়েছে? যে আমি মরে যাবো! পাগলী মেয়ে কোথাকার, তুই আমার জন্য এত চিন্তা করিস না। ডা৩ার যে ঔষধ লিখে দিয়েছে ওগুলো খেলেইআমি ভালো হয়ে যাবো।
জ্যোৎস্না বললো: কিছু না হলে ডাক্তার কি খামাখা ঐ টেস্টগুলো করতে বললো? তোমার কোন কথাই আমি শুনবো না।
বাবলু বললো: টেস্ট-ফেস্ট এর কথা ডা৩ারা লিখেই থাকে আর ঔসব টেস্ট-ফেস্ট হলো বড় লোকদের জন্য আমরা গরীব মানুষ! তুই দেখে নিস মা, আমার কিছু হবে না। তুই মাথা খারাপ করে টাকাগুলো খরচ করিস না! আমি ভাল হয়ে তোর জন্য একটা রাজপুত্তুর মত জামাই খুঁজে বের করব! তখন আমার যে অনেক টাকা লাগবে। এই টাকা খরচ করে ফেল্লে আমি টাকা পাবো কোথায়?
জ্যোৎস্না বাবার কথায় কান না দিয়ে ঘরের ভিতর ঢুকে মায়ের গয়না ̧লো বের করে এনে বারান্দায় বিছায়ে রাখতে লাগলো। বাবলু দেখে বললো, ওগুলো বের করে আনলি কেন?
জ্যোৎস্না বললো: আলম চাচাকে খবর দিয়েছি এ গয়নাগুলো বেচে দেব।
বাবলু আহত চিৎকার করে উঠলো: জ্যোৎস্না তুই কি পাগল হয়ে গেলি নাকি? তোর মায়ের ঐ গয়নাগুলো আমি পনেরটি বছর টেনে নিয়ে বেড়াচ্ছি! আর তুই কিনা বলছিস ওগুলো বেচে দিবি।
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)