ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরা কোম্পানীগুলোও কমদামে ভাল কমপ্যাক্ট পয়েন্ট এন্ড শুট ক্যামেরা অফার করছে; পাশাপাশি মোবাইল কোম্পানি গুলোও বসে নেই। ক্যামেরা থেকে মোবাইলে ছবি তুলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। তাই বলা যায় এযুগে সবাই ফোটোগ্রাফার! যদিও এদের বড় একটি অংশই ফোটোগ্রাফি নিয়ে কিছু মৌলিক জ্ঞানের অভাবে ভাল ছবি তুলতে পারেন না।
কিন্তু সাধারন কিছু নিয়ম মেনে ছবি তুললে আপনার ছবিও সকলের প্রশংসা পেতে পারে। আসুন সাধারণ কিছু টিপস জেনে নেই,
বাইরে ছবি তোলার সময় খেয়াল করুন কখন ছবি তুলছেন। সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সময় ছবি তোলার জন্য ভাল। এগারোটার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত ছবি তোলার জন্য বিশেষ ফিল্টার ব্যবহার করেন প্রফেশনালরা,যেগুলো ব্যবহারের সুযোগ আপনার নেই বলে ধরে নেয়া হল। তাই ছবি তুললে সকাল এবং বিকাল সময়টা বেছে নিন।
ঘরে বা ইনডোর ছবি তোলার সময় পর্যাপ্ত লাইট এর ব্যবস্থা রাখুন। সম্ভব হলে বাইরে গিয়ে ছবি তুলুন, দিনের আলোটাকে ব্যবহার করুন। বাইরে ছবি তোলার সময় খেয়াল রাখুন, আলোর মুল সোর্স, যেটা বাইরের ক্ষ্রেত্রে অবশ্যই সূর্য্য হবে, সেটা যেন আপনার পেছনে থাকে,সাবজেক্ট বা যার ছবি তুলছেন, তার পেছনে না হয়।
ছবি তোলার সময় কোন অবজেক্ট কোথায় থাকবে এবং আপনার সাবজেক্ট ছবির ফ্রেমের কোথায় থাকবে, এটা নিয়ে কাজ করাই হল কম্পোজিশন। এগুলো নিয়ে কিছু সাধারণ নিয়ম আছে, সেগুলো মেনে চললে ছবি ভাল আসবে।
ছবি তোলার সময় খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড এর উজ্বলতা যেন অবশ্যই সাবজেক্ট এর চেয়ে কম হয়। নয়ত সাবজেক্ট কালো এবং অস্পষ্ট হয়ে যাবে।
ছবি তোলার সময় চেষ্টা করুন আই লেভেল বা সাবজেক্ট এর নিজস্ব উচ্চতায় ছবি তুলতে। আপনি উপর থেকে সাবজেক্ট এর ছবি তুললে বা নিচ থেকে তার ছবি তুললে সেগুলো বিশেষ সময় ছাড়া বাকি সময় বাজে দেখাবার চান্স থাকবে।
ছবি তোলার সময় চেষ্টা করুন একই ছবি কিছু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কয়েকবার তুলতে। এভাবে করলে এর মাঝে একটা না একটা ছবি সুন্দর হতে বাধ্য!
অতি অবশ্যই ছবি স্পষ্ট হতে হবে। ক্যমেরার ফোকাস নিয়ে একটু জেনে নিন। সাবজেক্ট স্পষ্ট না হলে ছবিটাই মাটি।
মোবাইলেই তুলুন অসাধারণ ছবি

