বেশ কয়েকদিন ধরেই নেইমার-পিএসজি গুঞ্জন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। এই গুঞ্জন নিয়ে নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা এখনো দেননি সময়ের অন্যতম সেরাদের একজন নেইমার ডি সিলভা।
কেন এই নীরবতা? তবে কি গুঞ্জন সত্য হতে চলেছে? ভক্ত-সমর্থকদের মধ্যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বারবার। এমনি কাতালান, ব্রাজিল ও ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম শতভাগ নিশ্চিত করছে নেইমারের পিএসজি ট্রান্সফারের বিষয়টি।
বিভিন্ন ব্রাজিল ও কাতালান গণমাধ্যমের দাবি ইন্টারন্যাশনাল কাপ শেষে আর স্পেনে ফিরছেন ব্রাজিলের এই পোস্টার বয়। সোজা ফ্রান্সের পথে যাত্রা করবেন তিনি। এমনকি ব্রাজিলের নিজের সতীর্থদেরও জানিয়ে দিয়েছেন তার ফ্রান্স ভ্রমনের বিষয়টি বলে জোরালো দাবি ব্রাজিলের শীর্ষ গণমাধ্যমগুলোর।
মেসির ছত্রছায়ায় আর থাকতে চান না বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। ফ্রান্সে তার ব্রাজিল সতীর্থদের সাথে সুযোগ মিলবে শীর্ষ খেলোয়াড় হয়ে মাঠে নামার।
নেইমারের নীরবতাই হাজার প্রশ্নের দুয়ার খুলে দিচ্ছে। পিএসজি ট্রান্সফারটা সফল করতে পারলে এটি হবে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ট্রান্সফার। ২২২ মিলিয়ন বা ২০৬০ হাজার কোটি টাকা ট্রান্সফার মূল্যের সর্বোচ্চ রেকর্ড। তবে এজন্য অপেক্ষা করতে হবে ট্রান্সফার মার্কেটের শেষ সময় পর্যন্ত।
