আজ রবিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে হাজির করানোর দিন ধার্য রয়েছে। তবে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না।
গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদাকে হাজির করার নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-২।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর। মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘বকশীবাজারের আদালতে বিডিআর বিদ্রোহের একটি বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। তাই রোববার খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে না। তাঁর পক্ষে আদালতে তিনি হাজিরা দেবেন বলে জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার পাঁচ বছর এবং তাঁর বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনের ১০ বছর কারাদণ্ড দেন। এরপর থেকে খালেদাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়।
আরও পড়ুন;
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জনসভামঞ্চে উঠেছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ
রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে: খালেদা জিয়া
