প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ




ইতালি সফর শেষে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন । বিকেল চারটার দিকে গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে গতকাল শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এই বিদেশ সফর নিয়েই মূলত সংবাদ সম্মেলন করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এলেও সাংবাদিকদের জিজ্ঞাসা অধিকাংশ সময় থাকে দেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে।
ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার দণ্ডের পর শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনেও বিষয়টি যে আলোচনায় উঠেবে, সে ধারণা করা যায়।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী   
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা     
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ