ভাষা শহীদদের স্মরণে ইউডার নানা আয়োজন




প্রতিবছরের ন্যায় এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টার্নেটিভ (ইউডা)।
ভাষা শহীদদের স্মরণে ইউডার ফার্মেসি বিভাগের উদ্যোগে চারুকলায় ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রফেসর মুজিব খান। উপস্থিত ছিলেন ইউডার সম্মানিত ভিসি ড. রফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ রহমতুল্লাহ, ফার্মেসি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. সামসুল হক, ইউডার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুনির আহমেদ, ডেপুটি রেজিস্টার আতিকুর রহমান (ফার্মেসি), সাব-রেজিস্টার ঈশিতা মালেক (ফার্মেসি) ও লেকচারার মাহি রোহানীসহ বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুজিব বলেন, ‘আমাদের সকলের উচিত শহীদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলা’। এসময় তিনি মেধাবী এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ক ঈশিতা মালেক বলেন, প্রতি বছরই ডিন স্যারের নির্দেশনায় আমরা বিশেষ দিনগুলোতে এমন আয়োজন করে থাকি। আমরা মনে করি এর ফলে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব-সংস্কৃতির চর্চা বাড়বে।
ভাষা শহীদদের স্মরণে ইউডার নানা আয়োজন
ইউডা ছাত্র সংসদের সাবেক সদস্য মোহাম্মদ ওয়ালীউল্লাহ জানান, ভাষা শহীদদের স্মরণেই আমাদের এই আয়োজন। পাশাপাশি এই আয়োজন নতুন-পুরাতনের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তন্ময় সাহা, কাওসার মাহমুদ সজীব, কৌশিক আহমেদ জ্যাকি, আশিকুর রহমান রাব্বী, সাকিব আহমেদ, নাজমুস সাকিব, কাওসার আহমেদ, বাপ্পি, সামি, দীপঙ্কর, জুবায়ের, আশরাফুল ইসলাম, মায়দুল ইসলাম, সোহেল রানা, দিবাকর শর্মা, সাইমুন আলম, দীপঙ্কর, রিয়াজুল ইসলাম, মোস্তফা আমির হামজা।