প্রকাশিত হয়েছে ৩৮ তম বিসিএস’র প্রিলিমিনারির ফল




সরকারি কর্ম কমিশন (পিএসসি।) আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, নন-ক্যাডারে নিয়োগসহ আরও কয়েকটি কাজ করছে কমিশন, সেগুলো শেষ হলে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে।
টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।
৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।