যু্ক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে এক ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস সিক্রেট সার্ভিস এ কথা জানিয়েছে।
হোয়াইট হাউসের উত্তর পাশে ৩ মার্চ স্থানীয় সময় রাত ১১ টার দিকে বলে এই ঘটনা ঘটে বলে এক টুইট বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেট্রোপলিট্রন পুলিশ তাদের ওয়েবসাইটে এক টুইট বার্তায় প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, লোকটি তার কানের পাশে গুলি ছোড়েন। তবে ছোড়া গুলিতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। প্রেসিডেন্ট ফার্স্ট লেডিসহ এসময় হোয়াইট হাউসের বাইরে ফ্লোরিডায় রয়েছেন।
এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। শিগগিরই তাঁর ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।
