পাকিস্তানে নিষিদ্ধ ‘পারি’




গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা প্রযোজিত সিনেমা পারি। ভারতে মুক্তির পর পাকিস্তানেও ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো। সে হিসেবে টিকেটও অগ্রিম বিক্রি হয়ে গিয়েছিলো। কিন্তু শেষ সময়ে এসে ছবিটিকে আটকে দিয়েছে ইসলাবাদের সেন্সর বোর্ড!
পাকিস্তান সেন্সর বোর্ডের প্রধান মোবাশ্বির হাসান বলেন, কিছু আপত্তিকর দৃশ্য এবং সংলাপের কারণে পাকিস্তানের সেন্সর বোর্ড সিনেমাটিকে মুক্তির অযোগ্য ঘোষণা করেছে।
‘পারি’ তৈরি হয়েছে আনুশকার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট’ ও ক্রি আর্জ এন্টারটেইনমেন্টের ব্যানারে। প্রথম লুক প্রকাশিত হয় গত বছর। আনুশকা শর্মার টুইটারের মাধ্যমে। ‘পারি’র শুটিং হয়েছে মুম্বাই ও কলকাতায়।
ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক প্রসিত রায়। আনুশকার প্রযোজনায় এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে ‘এনএইচ টেন’ ও ‘ফিলাউরি’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন আনুশকা।