ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা)-র শিক্ষার্থীদের পুনর্মিলনী।
গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের সরকারী শারীরিক শিক্ষা মাঠে ‘সিফাদ’ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত সোডা, কোডা ও ইউডা’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয় এই আয়োজনে।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের করেন সোডা, কোডা ও ইউডা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মুজিব খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউডা’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরিফ, রেজিষ্টার ড. ইফাত চৌধুরী সহ সোডা ও কোডা’র অধ্যক্ষ এবং ‘সিফাত’ এর সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
স্মৃতিচারণমূলক ভাষণে বলেন, “গত তিন দশক আগে ১৯৭৮ সালের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশের তিন স্তরের বিকল্পধারার একটি পরিপূর্ণ শিক্ষা কর্মসূচির ধারাবাহিকতায় সোডা, কোডা ও ইউডা প্রতিষ্ঠা লাভ করে।”

তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও যে সব শিক্ষার্থী উচ্চগবেষণায় দেশের বাইরে থাকায় পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, “কোনো বিষয়ে ভালো ফল পাওয়া যায় তখনই, যখন এর কাঁচামাল বা উপাদানগুলো ভালো হয়। যে কোনো কিছুর মতো মানুষকে ভালো মানুষ হতে চাইলে তার বিশুদ্ধতা, নৈতিকতা দায়িত্বশীলতার সঠিক জ্ঞান আহরণ করা প্রয়োজন। আর সেই গুণাবলি অর্জিত হয় তার জ্ঞান, আচরণ ও দৈনন্দিন অভ্যাস থেকে। ইউডা, সোডা, কোডা প্রতিষ্ঠান তার সন্তানদের সে আলোকে গড়ে তোলার চেষ্টা করে।”
পুনর্মিলনী অনুষ্ঠানে স্বপরিবারে যোগ দেন সোডা’র প্রাক্তন শিক্ষক নাট্য ও চলচিত্র ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেন।
সঙ্গীত পরিবেশন করেন ইউডা’র প্রাক্তন ছাত্র ও ক্লোজআপ ওয়ান তারকা সাজু। চ্যানেল আই সেরা কন্ঠ তারকা ও বর্তমান শিক্ষার্থী জান্নাতুল রিমা ও সঙ্গীত বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অন্যন্য অনুষদের শিক্ষার্থীরাও। পুরনো দিনের বন্ধুকে কাছে পেয়ে আনন্দ মেতেছিলেন শিক্ষক-শিক্ষিকারাও।
