শুভ জন্মদিন বাংলার প্রথম প্রধানমন্ত্রী




সাবিলা আলাউদ্দিন আখি

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমেদ। ইতিহাসের এই নায়ক তাজউদ্দীন আহমেদ ১৯২৫ সালের ২৩ জুলাই বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রাম এক সম্ভ্রান্ত মধ্যাবিত্ত পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে প্রথম শ্রেণীতে বি এ পাশ করেন। মহান এই মানুষটি ১৯৬৪ সালে কারাগারে পরীক্ষা দিয়ে আইন পাশ করেন।
১৯৪৮ সালে ছাত্রলীগ এবং আওয়ামীলীগ গঠনের প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন। ১৯৫১ সালে তিনি যুবলীগ এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অনেক অত্যাচার সহ্য করতে হয়। ১৯৫৩ সালে ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন।
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।একই বছর ৯২-ক ধারায় গ্রেফতার হন। ১৯৫৫ সালে পূর্ব পাকিস্থান আওয়ামীলীগের সমাজ সেবা ও সংস্কৃতি সম্পাদক হন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর গ্রেফতার হন। এবং ১৯৫৯ সালে মুক্তি লাভ করেন।
১৯৬২ সালের সামরিক শাসনামলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সাথে এন ডি এফ এর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহন করেন। ১৯৬৪ সালে আওয়ামীলীগের পুনরজ্জীবনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর পরের বছর গুলো তাজউদ্দীন আহমদ ও আওয়ামীলীগের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
bangabandhu
১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলের সম্মেলনে যোগদান করেন।এই সম্মেলনেই আওয়ামীলীগের পক্ষ থেকে ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন। ১৯৬৬ সালের মার্চ মাসে তিনি আওয়ামীলীগের সাধারন সম্পা্দক নির্বাচিত হন। এর আগে তিনি প্রচার সম্পাদক ছিলেন।৬ বছর পর্যন্ত তিনি পরিপূর্ণ যোগ্যতার সঙ্গে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৬৬ সালের ৮ মে ৬দফার প্রচার অভিজান চলাকালে তিনি তৎকালীন দেশরক্ষা আইনে গ্রেফতার হন।,মুক্তিপান গন অভ্যুত্থান কালে, ১২ ফেব্রুয়ারী, ১৯৬৯। ফেব্রুয়ারী –মার্চ মাসে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামীলীগের অন্যতম প্রতিনিধি হিসেবে যোগদান করেন। ১৯৭০ সালে তদানীন্তন পাকিস্থান জাতীয় পরিষদের নির্বাচনে ঢাকা- ৫ আসন থেকে নির্বাচিত হন।
১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধুর সঙ্গে অসহযোগ আন্দোলনের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া ঐ সময়ে ইয়াহিয়া –ভুট্টোর সঙ্গে আওয়ামীলীগের আলোচনায় গুরুত্ত পূর্ণ ভূমিকা রাখেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে।বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধের সধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন তিনি।
তাজউদ্দীনের ভাষায়, ‘আমি সেদিন সাড়ে সাত কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো; একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা৷’১৯৭১ সালের ২২শে ডিসেম্বর তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ ঢাকায় প্রত্যাবর্তন করেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসলে তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৩-এ ঢাকা-২২ আসন থেকে সনংসদ সদস্য নির্বাচিত হন৷ বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট পেশ করেন, প্রথম পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন করেন।
১৫ই আগস্ট ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা
করার পর হত্যাকারীদের নির্দেশে তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করা হয়। ২৩ আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দীন আহমদ-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩রা নভেম্বরে কারাগারের ভিতরে বাংলার এই উজ্জ্বল নক্ষত্র তাজউদ্দীন আহমদকে নৃশংসভাবে হত্যা করা হয়।
আজ এই মহান নেতার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।