ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণে মিন্দোরো প্রদেশে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২১ জন।
গতকাল মঙ্গলবার রাতে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড়ি রাস্তার সেতুর রেলিং ভেঙে ৫০ ফুট গভীরে গিরিখাতে পড়ে যায়।
বুধবার অক্সিডেন্টাল মিনদোরো প্রাদেশিক পুলিশের পরিচালক জ্যেষ্ঠ সুপার রোমি এস্তেপা ডিজেডএমএম রেডিওকে জানিয়েছেন, বাসটি একটি সেতুর রেলিংয়ে আঘাত করার পর ১৫ মিটার গভীর একটি গিরিসঙ্কটে পড়ে যায়। চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না মানবিক ভুলে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি আমরা।
দুর্বল অবকাঠামো ও গণপরিবহনে অব্যবস্থার জন্য ফিলিপিন্সে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
