২৫শে মার্চ রাতে “গণহত্যা দিবস” স্মরণে মানিক মিয়া এভিনিউতে সিফাদ ফাউন্ডেশন আয়োজন করেছে পথচিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র, গণসঙ্গীত, কবিতা পাঠের আসর ও শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া পাঠ। অংশগ্রহণ করবে ইউডা, সোডা ও কোডার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের শিল্পীরা।
গণহত্যা দিবস ও স্বাধীনতার শহীদের স্মরণে রাতব্যাপী নানান আয়োজন শেষে ২৬শে মার্চ ভোরে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন ও কালো পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন।
বিগত প্রায় দুই দশক ধরে ‘সিফাদ ফাউন্ডেশন’ ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান তথা- ইউডা (ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ), কোডা (কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ), সোডা (স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ) ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করে আসছে। দল মত নির্বিশেষে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র, টিভি ও নাট্য ব্যক্তিত্ব, দেশ বরেণ্য চিত্রশিল্পী, সংগীত শিল্পীসহ সমাজের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিগুলো হয়ে উঠেছে সর্বজনীন। বিগত দিনে জাতীয় পর্যায়ের অনেক সুধী, শিল্পী, রাজনৈতিক এবং কৃতি ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন।
আসছে ২৫শে মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গণহত্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক সমরজিৎ রায় চৌধূরী।
আরও পড়ুন;
