তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই তারকার মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীসহ বেশ কিছু মন্ত্রী-আমলারা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সাথে এই শিল্পের সাথে জড়িত কলাকুশলীরা। আজ (সোমবার) বিকেল ৪.৩০ শুরু হয় জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৫।
জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৫’তে শাবানা ও ফেরদৌসী রহমানকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার। এছাড়াও ২০১৫ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’। সেরা অভিনেতা শাকিব খান ও মাহফুজ আহমেদ এবং সেরা অভিনেত্রী জয়া আহসান। মোট ২৫ টি ক্যাটাগরিতে ৩১টি পুরষ্কার দেওয়া হয় অনুষ্ঠানে।
এক নজরে এবারের জাতীয় চলচিত্র পুরষ্কার ২০১৫ :
আজীবন সম্মাননা : যুগ্মভাবে – শাবানা ও ফেরদৌসি রহমান
শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে- বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক- মোরশেদুল ইসলাম)
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর)
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে – মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র -অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : যুগ্মভাবে- শাকিব খান (চলচ্চিত্র -আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (চলচ্চিত্র- জিরো ডিগ্রি)
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (চলচ্চিত্র – জিরো ডিগ্রি)
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (চলচ্চিত্র – অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (চলচ্চিত্র-নদীজন)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (চলচ্চিত্র – ছুঁয়ে দিল মন)
শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (চলচ্চিত্র – প্রার্থনা)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (চলচ্চিত্র- প্রার্থনা)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সানী জুবায়ের (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে- সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র মহুয়া সুন্দরী) ও এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে – মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (জিরো ডিগ্রি)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রি)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ মেক-আপম্যান : শফিক (জালালের গল্প)।
