‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কেউ বিনিয়োগ করতে চায় না’




শুরুটা হয়েছিল অভিনয় দিয়ে। তবে নির্মাণের প্রতি অসম্ভব ভালো লাগা থেকেই ইকবাল হোসেন নির্মাণ করেন প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিলয় চৌধুরী। ‘বিজয় দিবস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব -২০১৬’তে পঞ্চম স্থান অধিকারসহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কার লাভ করে নিলয় চৌধুরী। তার অর্জন এবং সাম্প্রতিক সময়ের ব্যস্ততা নিয়ে তার সাথে কথা বলেছেন মোহাইমেনুল নিয়ন।
১  আপনার বর্তমানের ব্যস্ততা সম্পর্কে বলুন।
বর্তমানে আমি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে কাজ করছি।  যেগুলো মূলত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই করা হচ্ছে। সর্বশেষ আমার নির্মিত শর্টফ্লিম হচ্ছে ২৬ শে মার্চ। এটি খুব শীঘ্রই আন্তর্জাতিক শর্টফ্লিম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এছাড়া এখন আরও নতুন দুটি  শর্টফ্লিমের প্রি প্রোডাকশন এর কাজ চলছে। একটির নাম তপু অপরটি হচ্ছে বিসর্জন।
২. আপনার নির্মাণের বিষয়বস্তু কি?
নির্মাণের ক্ষেত্রে আমি সবার আগে ভালো গল্পকেই প্রাধান্য দেই। সাম্প্রতিক সময়ে  আমার নির্মিত গল্পগুলোর বেশির ভাগ বাস্তবতা এবং সামাজিক সচেতনতা মূলক। তবে আমার সর্বশেষ গল্পে দেশপ্রেমের দিকটিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি মনে করি একজন নির্মাতা হিসেবে সমাজের প্রতি অবশ্যই আমার দায়বদ্ধতা রয়েছে। তাই সবসময়ই চেষ্টা থাকে দর্শকদের জন্য শিক্ষামূলক ও সচেতনতামূলক কিছু তৈরি করার জন্য। ভবিষ্যতে ভালো গল্প পেলে রোমান্টিক এবং থ্রিলার ঘরানায়ও কাজ করার ইচ্ছে রয়েছে।
৩. স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের ভবিষ্যত ও আপনি
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভবিষ্যত আমার কাছে অনেক ভাল বলেই মনে হয়। কারণ আমরা  নির্মাতারা নানান সমস্যার জন্য সরাসরি ফিল্ম বা নাটক স্বাধীনভাবে তৈরি  করতে পারি না। কিন্তু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে নিজের মত করে স্বাধীন ভাবে গল্প আর ভালো মেকিং করা সম্ভব। যদিও অর্থনৈতিক সমস্যা থেকেই যায়। তবে আমি মনে করি ভবিষ্যতে এই শর্ট ফ্লিমের মধ্যে দিয়ে মেধাবী নির্মাতা বেড়িয়ে আসবে। আর এখন তো শর্ট ফ্লিমের চাহিদা  প্রতিনিয়তই বাড়ছে।
 ৪. মিডিয়াতে আসায় আপনার অনুপ্রেরণা
আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখনই মিডিয়ার সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাই।  তবে শুরুটা হয়েছিল স্কুল জীবনে। স্কুলের একটি বার্ষিকী উৎসবে আমি মঞ্চ নাটকে প্রথম অভিনয় করি।তখন থেকেই ভালো লাগাটা ছিল। তবে অভিনয় থেকে সবসময়ই আমাকে নির্দেশনা বেশি টানত। এরপর অনেকের সাথেই সহকারী   পরিচালক হিসেবে কাজ করেছি। যারা প্রত্যেকেই আমার অনুপ্রেরণা এবং শ্রদ্ধেয়। তবে নির্মাতা তারেক মাসুদ স্যারের নির্মাণকে ছোটবেলা থেকেই অনুসরণ করে এসেছি।
‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কেউ বিনিয়োগ করতে চায় না’
৪. মিডিয়াতে আপনার অর্জন ও ব্যর্থতা
২০১৬ সালে আমি একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করি যার নাম ছিল “নিলয় চৌধুরী”। এটি আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। ২০১৬ সালে আয়োজিত “বিজয় দিবস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব” এ অংশগ্রহন করে নিলয় চৌধুরী এবং বিশেষ  প্রদর্শনী লাভ করে ৫ম স্থান লাভ করে। অতঃপর ২০১৭ সালে আয়োজিত “নবম  আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব”এ অংশগ্রহন করে এবং সেখানেও বিশেষ প্রদর্শনী লাভ করে। এ আয়োজনে বিশ্বের ৯৬ টি দেশ থেকে  ১৭০২ টি চলচ্চিত্র জমা পরে। তার মধ্যে ২০০টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত  হয়। দেশী-বিদেশী চলচ্চিত্রের প্রতিযোগিতায় ১১তম স্থান লাভ করে “নিলয় চৌধুরী”। একজন প্রাথমিক নির্মাতা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এগুলো আমাকে ভবিষ্যতে ভালো নির্মাণে অনুপ্রেরণা জোগাবে। আর ব্যর্থতা বলতে  গেলে আমি অর্থ সঙ্কটের কথাই বলবো। প্রোডিউসার না পাওয়ার কারণে চাইলেও  অনেক কিছু নির্মাণ করা হয়ে ওঠে না। নাটক এবং ফ্লিম ইন্ডাস্ট্রিতে এই বাঁধা থাকলেও শর্ট ফ্লিমের ক্ষেত্রে এই বাঁধা অনেকটাই ব্যপক। শর্ট ফ্লিমে কেউ বিনিয়োগ  করতে চায় না।
 ৫. আপনার ভবিষ্যত পরিকল্পনা
আমার চারপাশের পরিস্থিতি আর সমসাময়িক প্রেক্ষাপট আমার ভিতর নানান গল্প  জন্ম দেয় যা থেকেই নির্মাণ হবে আমার ভবিষ্যৎ এর কাজ গুলো।