দৃষ্টি হারাতে বসেছিলেন প্রসেনজিৎ!




আগামী ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি ‘দৃষ্টিকোণ’। এই ছবিতে এক আইজীবীর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চরিত্রের প্রথম পর্বে একটি চোখে দেখতে পান না প্রসেনজিৎ, পরবর্তী সময়ে গিয়ে দুটি চোখেই দৃষ্টিশক্তি হারাবেন।
তবে এই চরিত্রে অভিনয় করা মোটেও সহজ ছিল না ‘বুম্বা’দার পক্ষে। শ্যুটিং করার সময় নাকি সত্যি সত্যিই দৃষ্টি শক্তি হারানোর উপক্রম হয়েছিল তার।
স্টুডিওতে এসে ‘দৃষ্টিকোণ’ ছবিটির শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক গাঙ্গুলি জানান, ‘শ্যুটিংয়ের জন্য অভিনেতা প্রসেনজিৎকে বিশেষ লেন্স পড়তে হয়েছিল চোখে। যেটি বিদেশ থেকে আনা হয়েছিল। তবে চিকিৎসকের কড়া নির্দেশ ছিল এই লেন্স বেশিক্ষণ পরে থাকলে সত্যিই দৃষ্টিশক্তি খোয়াতে হতে পারে কিংবা চোখের ভীষণভাবে ক্ষতি হতে পারে। তবে সেসব তোয়াক্কা না করেই সেই লেন্স পরে দীর্ঘক্ষণ শ্যুটিং চালিয়ে যান অভিনেতা। ফলস্বরূপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চোখে ভয়াবহ সংক্রমণ হয়ে যায়। অভিনেতা প্রসেনজিৎ চোখ ফুলে ঢোল। তবুও সেকথা শ্যুটিংয়ের স্বার্থেই পরিচালকের কাছে গোপন করতে চেয়েছিলেন অভিনেতা।