স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খালেদা আক্তার কল্পনা




মা ছোট একটি শব্দ। কিন্তু পৃথিবীর এক মহা মূল্যবান ডাক অথবা নাম এটি। মায়ের ভালবাসা প্রকাশের জন্য বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। তবুও মা শব্দটি সারা পৃথিবীময় এক সাথে উচ্চারিত হওয়ার একটি দিবস বা দিন আছে। সেটি হল মা দিবস।
মা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র “ম আকার”। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর প্রযোজনায় রুপগঞ্জের চিত্রপুরী শুটিং হয়েছে বিগ বাজেটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। আহমেদ সাজুর গল্প ভাবনায় এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা আজাদ আল মামুন।
এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। এবং ছেলের ভূমিকায় অভিনয় করছেন সুজয়ের চিঠি খ্যাত অভিনেতা রাশেদ ভুইয়া। এছাড়াও অভিনয় করেছেন দিপক কর্মকার, সাথী, সাজু, মীর শহীদ, সোহাগ, ফয়সাল সহ আরো অনেকে। আসছে মা দিবসে এটি মুক্তি দেয়া হবে।
“ম আকার” চলচ্চিত্রটির গল্পের প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন বলেন, এই  স্বল্পদৈর্ঘ্য চলচিত্রের মাধ্যমে দর্শক সম্পূর্ণ ভিন্ন রকম একটি গল্প দেখতে পাবনে। আমরা যারা বিভিন্ন সময়ে মায়ের মনে জেনে না জেনে কষ্ট দিই তারা হয়তো এই গল্প দেখার পর কিছুটা হলেও নিজেদের সংশোধন করে নিবে। সর্বপরি মায়ের মর্যদা এবং মায়ের প্রতি ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।