পেছাতে হল এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা




চলতি এইচএসসিতে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা সারা দেশে স্থগিত করা হয়েছে।
আজ রোববার নেত্রকোনার দুর্গাপুরের একটি কেন্দ্রে আগামীকালের পরীক্ষার প্রশ্নপত্র ভুল করে কেন্দ্রে নিয়ে প্যাকেট খুলে ফেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল সোমবার। ওই পরীক্ষা ১৪ মে নেওয়া হবে বলে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আজ রোববার নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নের বদলে ভুল করে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়। কিছুক্ষণের মধ্যেই ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের প্রশ্ন পাল্টে দেওয়া হয়।

পরীক্ষা নিয়ে যাতে কোনো বিতর্ক না ওঠে সেজন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে ভুল প্রশ্ন বিলির খবর পেয়েই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন

ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, ভুল প্রশ্ন বিলির ঘটনা দুটি এই বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসনকেও বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে ঢাকা বোর্ডে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১৩ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৪ থেকে ২৩ মে’র মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

আরও পড়ুন;

৬ মে প্রকাশিত হতে পারে এসএসসির ফলাফল  

আধঘণ্টা আগে ঢুকতে হবে এসএসসি পরীক্ষা কেন্দ্রে  

ডিএনসিসি নির্বাচন: এসএসসির দুই পরীক্ষা পেছাচ্ছে 

১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা  

শুরু হল এইচএসসি পরীক্ষা  

এবার এইচএসসিতে অংশ নিচ্ছে ১৩ লাখ শিক্ষার্থী  

এইচএসসি পরীক্ষা: ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট  

অভিন্ন প্রশ্নপত্রে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

এইচএসসি’র ফলাফল: শীর্ষে সিলেট, ডুবেছে কুমিল্লা  

এইচএসসিতে পাশের হার ৬৮.৯১ শতাংশ