আসছে নেপালে বিমান দুর্ঘটনা নিয়ে চলচ্চিত্র




নেপালে বিমান দুর্ঘটনা নিয়ে চলচ্চিত্র বানাবেন নির্মাতা রাজিবুল হোসেন। গত সোমবার ‘হৃদয়ের রংধনু’ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি। সেখানেই নিজের নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন।
তিনি বলেন, আমার পরবর্তী ছবি নির্মিত হচ্ছে সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে। হাবিব জাকারিয়ার চিত্রনাট্যে এটির নাম ‘রানওয়ে টু জিরো জিরো টু’। এর মাধ্যমে প্রথমবারের দেশের বিমানের এমন হৃদয় বিদারক ঘটনাই উঠে আসবে সেলুলয়েড পর্দায়।
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। প্রযোজক ও পরিচালক রাজিবুল হোসেনের সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে আরও উপস্থিত ছিলেন নির্মাতা রিয়াজুল রিজু, মুভিয়ানার সভাপতি বেলায়েত মামুন, নির্মাতা নোমান রবিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চলচ্চিত্র বিশ্লেষক ফাহমিদুল হক।